এআইইউবি কাপ ক্রিকেটের সেমিফাইনালে ইন্ডিপেনডেন্ট
এআইইউবি কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি)। বিকেএসপিতে মঙ্গলবার আইইউবি সাত উইকেটে মানারত ইন্টারন্যাশনালকে (এমআইইউ) হারিয়ে এই জয় পায়।
প্রথমে ব্যাট করে মানারত ৩৯ দশমিক ৪ ওভারে ১১৮ রানে অল আউট হয়ে যায়। শওকত ৩১ রান করেন। ইন্ডিপেনডেন্টের জিয়াউল হক ১৫ রানে তিন উইকেট লাভ করেন। জবাবে
ইন্ডিপেনডেন্ট তিন উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফারহান ৪৭ এবং বদরুল ৩৫ রান করেন। বিজয়ী দলের জিয়াউল হক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
