২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে পারজোয়ার কালিন্দি এবং রশিদ আদর্শের বড় জয়

স্ট্যান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে মঙ্গলবার বড় জয় পেয়েছে পারজোয়ার কলিন্দি উচ্চ বিদ্যালয় এবং রশিদ আদর্শ উচ্চ বিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে পরাজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয় রানার ১০৯ রানে ভর করে মাষ্টার মাইন্ড স্কুলের বিরুদ্ধে ৩৪১ রানের বড় জয় পায়। প্রথমে ব্যাট করে কালিন্দি স্কুল নয় উইকেট হারিয়ে ৪১৬ রানের পাহাড় গড়ে। রানার সেঞ্চুরি ছাড়াও ইমরান হোসেন ৯২ রান করেন।

জবাবে মাষ্টার মাইন্ড আলী হোসেনের মারাতœক বোলিংয়ে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে যায়। আলী হোসেন মাত্র সাত রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করেন।

গুলশান ইয়ূথ মাঠে হায়দার আলীর অল রাউন্ড পারফরম্যান্সে রশিদ আদর্শ স্কুল ৩২৩ রানে হারায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে। প্রথমে ব্যাট করে রশিদ স্কুল ৪৪ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রানের বড় স্কোর গড়ে। জবাবে ১৫ ওভারে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইনিংস। রশিদ আদর্শ স্কুলের হায়দার আলী ব্যাটিংয়ে ১০৪ রান এবং বোলিংয়ে নেমে ১২ রান খরচায় দখল করেন ছয় উইকেট।

স্কুল ক্রিকেটের অন্যান্য ম্যাচে মিরপুর আউটার স্টেডিয়ামে বিকেএসপি (৮৬/১) নয় উইকেটে হারায় তেজকুনীপাড়া উচ্চ বিদ্যালয়কে (৮২/১০)। ধানমন্ডি ক্রিকেট মাঠে একই ব্যবধানে ম্যাপল লিফকে (১৬৪/১০) হারায় লরেটো স্কুল (১৬৭/১)।

ধানমন্ডি মাঠে বিএম আব্দুর রউফ রাইফেলস স্কুলের (১৭৪/১০) বিরুদ্ধে সাত উইকেটে জয়ী হয় ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল (১৭৫/৩)। রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে ব্লু বার্ড (২০১/৯) এক উইকেটে হারায় স্কালাস্টিকাকে (১৯৯/১০)।

সিটি ক্লাব মাঠে মানারত ঢাকা ইন্টারন্যাশনাল ( ২০২/৯) এক উইকেটের জয় পায় আধুনিক বিদ্যালয়ের (২০১/১০) বিরুদ্ধে, অন্যদিকে উত্তরা ফ্রেন্ডস মাঠে নয়া পল্টন লেন উচ্চ বিদ্যালয়ের (১৫০/১০) বিরুদ্ধে দশ রানের এক চমৎকার জয় পায় শহীদ রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় (১৬০/১০)।