নড়াইলে পেপসি আন্তঃ জেলা ভলিবল চুড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা শুরু
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পেপসি আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব। খবর প্রেস বিজ্ঞপ্তির।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় খুলনা জেলা ২৫-১৩, ২৫-১৮ ও ২৫-১৯ পয়েন্টে স্বাগতিক নড়াইল জেলাকে, ঢাকা জেলা ২৫-১২, ২৫-১৯ ও ২৫-২২ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে, রাজশাহী জেলা ২৫-১৩, ১৭-২৭, ২৫-১৮, ২৫-১৯ পয়েন্টে কুমিল্লা জেলাকে, রংপুর জেলা ২৫-১৮, ১৮-২৫, ২৫-১৯, ১৮-২৫, ও ১৫-১০ পয়েন্টে পাবনা জেলাকে ও কুষ্টিয়া জেলা ২৫-১৭,২৫-২০ ও ২৫-২১ পয়েন্টে গাজীপুর জেলা দলকে পরাজিত করে।
তিনটি আঞ্চলিক চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ও স্বাগতিক নড়াইলসহ মোট ১১টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো তিনটি গ্র“পে ভাগ হয়ে প্রাথমিক পর্যায়ে লীগ ভিত্তিতে লড়াই করছে।
তিনটি গ্র“পের দলগুলো হচ্ছে-
গ্র“প ‘ক’ - ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরা
গ্র“প ‘খ’- খুলনা, রাজশাহী, কুমিল্লা ও নড়াইল
গ্র“প ‘গ’- রংপুর, কুষ্টিয়া, গাজীপুর ও পবিনা।
