স্কুল ক্রিকেটে ন্যাশনাল বাংলা হাইস্কুল বিশাল ব্যবধানে জয়ী
স্টান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ন্যাশনাল বাংলা হাই স্কুল সেন্ট গ্রেগরির বিপক্ষে ১৫৯ রানে বিশাল এক জয় পেয়েছে ।
রেসিডেন্সিসিয়াল স্কুেলর ২ নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ন্যাশনাল বাংলা নির্ধারিত ২৫ ওভারে ২৬৭ রান করে। জবাবে সেন্ট গ্রেগরি ১০৮ রানে অল আউট হয়ে যায়। ন্যাশনাল বাংলার পক্ষে নিশাদ ২৫ রানে ৪ টি উইকেট পান।
এদিকে ধানমন্ডি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় তিতাস গ্যাস আদর্শ হাই স্কুল ডিএম শহীদুল্লাহকে ৭৪ রানে হারায়। তিতাসের করা ২৩৯ রানের জবাবে শীহদুল্লাহ সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান করে।
রেসিডেন্সিসিয়াল স্কুেলর ১ নম্বর মাঠে অনুষ্ঠিত অপর এক খেলায় মতিঝিল গভঃ হাই স্কুল ইউনিভার্সিটি ল্যাবকে ৫৯ রানে হারিয়েছে।
এছাড়া সৌরভ স্মৃতি বিদ্যালয় ৪ উইকেটে লিটল ফ্লাওয়ারকে এবং আশরাফাবাদ হাইস্কুল মাত্র ১ রানে শেখ আবদুল্লাহ মোল্লা হাইস্কুলকে পরাজিত করে।
