২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ হকিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডেভেলপমেন্ট বোর্ড জয়ী

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ হকিতে সোমবার বাংলাদেশ সেনাবাহিনী এবং ওল্ড ঢাকা হকি ডেভেলপমেন্ট বোর্ড জয় পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ এয়ারফোর্সকে ১-০ গোলে হারিয়েছে। সেনাবাহিনীর পক্ষে মোহাম্মদ মোস্তফা শরীফুজ্জামান ৫৭ মিনিটে জয়সূচক গোলটি  করেন।

অন্য খেলায় ওল্ড ঢাকা হকি ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশ নৌ বাহিনীকে ২-১ গোলে পরাজিত করে। ডেভেলপমেন্ট বোডের্র পক্ষে ১৭ মিনিটে রফিকুল ইসলাম কামাল পেনাল্টি কর্ণার  থেকে  প্রথম এবং মাকসুদুল আলম আবুল ৫১ মিনিটে দ্বিতীয় গোল করেন।  নৌ বাহিনীর এম এম হোসেন  দলের  পক্ষে একমাত্র গোলটি করেন।