অনুর্ধ্ব-১৩ কনফেডারেশন কাপে অংশ নিতে ২২ সদস্যবিশিস্ট পাক দল মঙ্গলবার ঢাকা আসছে
অনুর্ধ্ব-১৩ এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপে অংশ নিতে ২২ সদস্যবিশিস্ট পাকিস্তান দল মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছবে বলে ধারনা করা হচ্ছে। সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২২ সদস্যবিশিস্ট পাক দলে ৪ জন কর্মকর্তা এবং বাকি ১৮ জন খেলোয়াড়। পাকিস্তান ছাড়াও এ প্রতিযোগিতায় শ্রীলংকা, নেপাল, ভুটান এবং বাংলাদেশের দুটি দল অংশ নিচ্ছে। শ্রীলংকা,নেপাল এবং ভুটান ৩১ মার্চ বাংলাদেশে আসবে বলে জানা গেছে। এদিকে প্রতিযোগিতায় ভাল ফল পেতে বাংলাদেশের দুটি দলই গত ২ মাস ধরে বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করছে।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৪ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
