২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙ্গালোর টেস্টে ভারতকে ১৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।

দীর্ঘ ২৬ বছর পর নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কলকাতা টেস্ট জয় তাদের সে স্বপ্নকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছিল। কিন্তু তাদের সে স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। বাঙ্গালোরে টেস্টে ১৬৮ রানে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বাঙ্গালোরে ভারতকে হারিয়ে  ইনজামাম বাহিনী এখন আনন্দে ভাসছে। শহীদ অফ্রিদি, দানিশ কানেরিয়া আর আরশাদ খানের ঘূর্ণি বোলিংয়ের তোপে ৫ম দিনে  অসহায় হয়ে পড়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। আর নিজের শততম টেস্ট যে এভাবে স্মরণীয় করে রাখতে পারবেন সেটা বোধহয় ম্যাচ জয়ের আগ পর্যন্ত ভাবেনওনি পাক অধিনায়ক ইনজি।  অবশ্য টস জয় এবং তারপর প্রথম ইনিংসে বড় স্কোর পাকিস্তানের জয়কে সহজ করে দিয়েছিল।

প্রথম ইনিংসে ইউনুসের অসাধারণ ডাবল সেঞ্চুরি এবং ইনজামামের ১৮৪ রানের উপর ভর করে পাকিস্তান ৫৭০ রানের পাহাড় গড়ে তোলে। জবাবে ভারত ৪৪৯ রান করে অল আউট হয়।  দ্বিতীয় ইনিংসে ¯ল্প সময়ে ২৬১ রান করে ভারতের প্রতি ৩৮৩ রানের টার্গেট ছুড়ে দেয়

পাকিস্তান। পাকিস্তানের এই চ্যালেঞ্জ মোকাবিলয়ায় পাক বোলারদের তোপে ২১৪ রানে গুড়িয়ে যায় ভারতের ইনিংস।

পাকিস্তান দলের জয়ের টার্নিং পয়েন্ট ছিল ভারতীয় ব্যাটসম্যান শেওয়াগের রান আউট। দলীয় ৮৭ রানে রান আউট হয়ে ক্রিজে ফিরে যান শেওয়াগ। আর এরপরেই ভারতীয় ব্যাটিং শিবিরে  ধ্বস নামে। দলীয় ১০৮ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান গাম্ভীর আউট হন। এরপর ১১৮ রানে দ্রাবিড়, ১২৭ রানে লক্ষণ, ১৩৫ রানে অধিনায়ক গাঙ্গুলি, ১৬৪ রানে কার্তিক আউট হন। এরপর ভারতীয় সমর্থকরা শচীনকে নিয়ে  আশায় বুক বাঁধে। কিন্তু দলীয় ১৬৪ রানে শচীনের আউটের পর তাদের শেষ আশাও ভেঙ্গে যায়।

 এরপর কুম্বলে দলের হাল ধরলেও  অপর প্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া আসায় একার  পক্ষে  ভারতের হার ঠেকানে সম্ভব হয়নি এই লেগ স্পিনার কাম ব্যাটসম্যানের। দলীয় ১৮৯ রানে পাঠান, ২১০ রানে হরভাজন এবং ২১৪ রানে সর্বশেষ ব্যাটসম্যান বালাজি আউট  হলে পাক শিবিরে উল্লাস নেমে আসে।  পাকিস্তানের আফ্রিদি ৩ টি, এবং কানেরিয়া ,সামি ও  আরশাদ ২ টি করে উইকেট লাভ করেন।

ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ইউনুস খান।  শেওয়াগ ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয়েছেন। অবশ্য টেস্টে সিরিজ হারলেও ভারত এখন ওয়ানডে সিরিজে জয়ের জন্য নতুন করে প্রস্তুত হচ্ছে।