২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের রান টপকে গেছে অস্ট্রেলিয়া

ইডেন পার্কে বৃষ্টি বিঘিœত ম্যাচের তৃতীয় দিন অস্ট্রেলিয়া এক রানের ব্যবধানে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে। তৃতীয় এবং শেষ টেস্টে মধ্যাহৃ বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৯৩ রান। নাইট ওয়াচম্যান জেসন গিলেস্পি ৩৫ এবং সাইমন ক্যাটিচ ৩১ রান নিয়ে এখনও অপরাজিত আছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সফরকারী দল আগের দিনের চার উইকেটে ২১৯ রান নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২২৬ রানের মাথায় পঞ্চম উইকেটটি হারায়। মাইকেল ক্লার্কের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২২ রান। ক্যাটিচ টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত ১০০০ রান পূরণ করেন তার ১৬ তম টেস্টে।