২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লীগে রানের খরা চলছে

ইস্পাহানী জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ওয়ানডে ম্যাচে এসে ব্যাটসম্যানরা অনেকটা রানের খরায় পড়েছেন। রোববার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেটের সপ্তম রাউন্ডের খেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ম্বাগতিকদের বিরুদ্ধে ১৭ রানের জয় পেয়ে রাজশাহী এককভাবে শীর্ষ স্থান ধরে রেখেছে। বরিশাল নিজেদের মাঠে আট উইকেটে বিশাল ব্যবধানে হারে খুলনার কাছে। অন্যদিকে সিলেট স্টেডিয়ামে স্বাগতিকরা ২৬ রান পরাজিত করেছে ঢাকাকে।

সপ্তম রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজশাহী। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতয়ি স্থানে রয়েছে সিলেট এবং খুলনা। ঢাকার পয়েন্ট আট এবং ারিশাল এখন পর্যন্ত কোন পযেন্ট সংগ্রহ করতে সক্ষম হয়নি।

রাজশাহী বনাম চট্টগ্রাম

প্রথমে ব্যাট করে রাজশাহী ৪৯ দশমিক ১ ওভারে ১৯৯ রান তুলে অল আউট হয়ে যায়। অধিনায়ক খালেদ মাসুদ ৪৭ বলে দু’টি চারের সাহায্যে ৪০ রান করেন। এছাড়া ফরহাদ হোসেন ৩১ এবং ফরহাদ রেজা ২৫ রান করেন।

চট্টগ্রামের সাব্বির খান তিনটি এবং আহসানুল্লাহ দু’টি উইকেট লাভ করেন।

জবাবে একপর্যায়ে চট্টগ্রাম তিন উইকেট হারিয়ে ১০৩ রান তুলে নিলেও শেষ পর্যন্ত ১৮২ রানে অল আউট হয়ে যায়। ফরহাদ রেজা, ফরহাদ হোসেন এবং শাফাক আল জাবির চট্টগ্রামের ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন।

খুলনা বনাম বরিশাল

প্রথমে ব্যাট করে দুর্বল বরিশাল ৪৭ ওভারে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায়। খুলনার পেসার মাশরাফি এবং রাসেল বরিশালের টপ অর্ডারে ধস নামান। আর বরিশালের লেজটা ছেটে দেন মঞ্জুরুল ইসলাম এবং স্পিনার আব্দুর রাজ্জাক। নয় নম্বর ব্যাটসম্যান দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া তৌহিদ হোসেন করেন ৩৩ রান। মঞ্জুরুল ১৮ রানে তিনটি, মাশরাফি ও রাজ্জাক দু’টি করে উইকেট তুলে নেন।

জবাবে খুলনা দুই উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শফিউল আলম অপরাজিত ৫৫ এবং ওপেনার সাদাত ৩৩ রান করেন।

সিলেট বনাম ঢাকা

সিলেট স্টেডিয়ামে স্বাগতিকরা প্রথমে ব্যাট করে মিডলঅর্ডারের কার্যকর সহযোগিতায় নয় উইকেট খুইয়ে ২০৯ রান করতে সক্ষম হয়। গোলাম মওলা সর্বোচ্চ ৪৯, ইমতিয়াজ ৪১ এবং ইজাজ আহমেদ ২৯ রান করেন। ঢাকার আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ, মেহরাব হোসেন জুনিয়র এবং আশরাফুল খান দু’টি করে উইকেট দখল করেন।

সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা ১৬ বল বাকি থাকতেই ১৭৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। এনামুল হক জুনিয়র ২৭ রানে নেন চার উইকেট। খালেদ মাহমুদ ৪৪ এবং মাহমুদুল্লাহ ৩৮ রান করেন। এরা দু’জন ষষ্ঠ উইকেট জুটিতে ৭২ রান যোগ করেন।