২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকিতে পুরনো ঢাকা হকির বিশাল জয়

স্বাধীনতা দিবস হকিতে বিশাল জয় পেয়েছে তারকা খচিত পুরনো ঢাকা হকি উন্নয়ন বোর্ড। রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পুরনো ঢাকা ১৫- ১ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে বর্ণক সমাজকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রথমার্ধে বিজয়ীরা সাত গোলে এগিয়ে ছিল। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড রফিকুল ইসলাম কামাল ছয়টি, হাবুল চারটি, জিমি তিনটি গোল করেন। এছাড়া রাহুল কান্তি রায় এবং আশিকুজ্জামান একটি করে গোল করেন। বিজিত দলের সোহেল একটি গোল পরিশোধ করেন।

ব্লু বেরি ট্রাভেলস এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার দিনের অপর ম্যাচটি ২- ২ গোলে ড্র হয়েছে। ব্লু বেরির পক্ষে মঞ্জুরুল ইসলাম দু’টি এবং বিমানবাহিনীর পক্ষে মাসুদুর রহমান ও রাসেল উদ্দিন একটি করে গোল করেন।