২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষণের ব্যাটিংয়ে ভারতীয় শিবিরে স্বস্তির হাওয়া

বাঙ্গালোর টেস্টে পাকিস্তান এখনও ১২৪ রানে এগিয়ে আছে। আগের দিনের ৬ উইকেটে ৩৭৯ রান নিয়ে খেলতে নেমেছিল ভারত। ব্যাটিংয়ে ছিলেন লক্ষণ ও ইরফান পাঠান। চতুর্থ দিনে ৫৮ রান সংগ্রহ করতে গিয়ে ভারতের তিনটি উইকেটের পতন ঘটে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

চতুর্থ দিনে মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৪৪৬ রান। পাকিস্তান প্রথম ইনিংস শেষ করেছিল ৫৭০ রানে। ভারত পিছিয়েছিল ১৯১ রানে। ভিভি এস লক্ষণ এবং অনিল কুম্বলে ৫০ রানের একটি পার্টনারশীপ গড়ে এখনও ইনিংসটা ধরে রেখেছেন।

চলতি সিরিজে দানিশ কানেরিয়া দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৫ উইকেট লাভ করেন। কিন্তু ইনজামামের নিয়ন্ত্রনে থাকছে না বাঙ্গালোরের তৃতীয় শেষ টেস্ট ম্যাচ। পাকিস্তান ব্যাট করতে নেমে একটি ফাইটিং স্কোর গড়ে আজই ভারতকে আবারও ব্যাটিংয়ে নামালে আশ্চর্য হওয়ার কিছু থাকবেনা।