বিশ্বকাপ বাছাই পর্ব: বলিভিয়াকে হারিয়ে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা
দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে শীর্ষ স্থান অধিকার করে আর্জেন্টিনা আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। শনিবার লাপাজে অনুষ্ঠিত ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা এ গৌরব অর্জন করে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় লাপাজ শহরে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা দ্বিতীয় সারির একটি দল পাঠায়। ১৯৭৩ সালের পর এই প্রথম লাপাজে তারা জয় পেল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় জোসে আলফ্রেডো কাস্টিলো গোল করে বলিভিয়াকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। তবে খেলার ৫৭ মিনিটে লুসিয়ানো ফিগারোয়া গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন এবং তার ৫ মিনিট পর লুসিয়ানো গালেট্টির ফ্রি কিক থেকে করা গোল আর্জেন্টিনাকে ২-১ গোলে ম্যাচ জয় পেতে সাহায্য করে।
এ জয়ের ফলে ১০ জাতির দক্ষিণ আমেরিকা গ্র“পের খেলায় আর্জেন্টিনা শীর্ষস্থানে এবং বলিভিয়া তালিকার শেষে স্থান নিয়েছে। ১২ খেলায় আর্জেন্টিনার অর্জন ২৫ এবং বলিভিয়ার ১০ পয়েন্ট। এ গ্র“পের শীর্ষ ৪টি দল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নিবে।
