২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখার চেয়ে শপিং ও স্বজনদের সাথে দেখা করতে ব্যস্ত পাক সমর্থকরা

পাক ক্রিকেট সমর্থকরা ভারতে খেলা দেখার চেয়ে বেশি ব্যস্ত শপিং এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে। আর তাই ভারতের বিপক্ষে ইনজামামের সেঞ্চুরি, ইউনুসের ডাবল সেঞ্চুরির পরও স্টেডিয়ামে পাক সমর্থকদের উল্লাসটা একটু কমই নজরে পড়ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 02:46 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পাকিস্তানের আমেরিকান এক্সপ্রেস জানিয়েছে, ফাইনাল টেস্টের জন্য তারা ৯৯০টি টিকেট বিক্রি করেছে। ভারতীয় হাইকমিশনও একই পরিমান ভিসা ইস্যু করেছে। কিন্তু তারপরও স্টেডিয়ামে ৪০-৫০ জনের বেশি দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না। পাক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, স্টেডিয়ামে পাক সমর্থকদের না দেখে আমরাও যথেস্ট অবাক  হয়েছি। পরে দেখলাম সমর্থকরা সবাই হয় মার্কেটিংয়ে অথবা আত্মীয় স্বজন ও পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা করে সময় কাটাচ্ছে। তবে  পাকিস্তান যেহেতু শক্ত অবস্থানে রয়েছে সে কারণে শেষ দু’দিনে দর্শকরা আবার মাঠে ফিরে আসবে বলে আয়োজকদের ধারনা।

এর আগে মোহালি টেস্টে পাক সমর্থকদের জন্য ৩,০০০ টিকেট দেয়া হলেও সেখানে একইদৃশ্য দেখা গছে।

উল্লেখ্য ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দুটি আলাদা দেশ হয়ে গেলেও পরষ্পরের আত্মীয় স্বজন রয়েছে উভয় দেশে। তাই সূযোগ পেয়েই তারা ফিরে গেছেন নাড়ীর টানে।