২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস কাবাডির শিরোপা জিতেছে বিডিআর

স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। আউটার স্টেডিয়ামের কাবাডি কোর্টে শুক্রবার ফাইনালে রাইফেলস তিনটি লোনাসহ ৩১- ১৩ গেমে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ১৩- ৪ গেমে এগিয়ে ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল রেজাকুল হায়দার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব তাজ মোহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।