স্বাধীনতা দিবস হকিতে বিমানবাহিনী এবং ব্লু বেরির জয়
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার স্বাধীনতা দিবস হকির নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এবং ব্লু বেরি ট্রাভেলস।
বিমান বাহিনী ৩- ০ গোলে পরাজিত করে বাংলাদেশ পুলিশকে। প্রথমার্ধে বিজয়ীরা দুই গোলে এগিয়ে ছিল। বিমানবাহিনীর আজিজুর রহমান, সাইফুল ইসলাম এবং রুম্মান আলী একটি করে গোল করেন।
অন্যদিকে ব্লু বেরি ট্রাভেলস ৬- ১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে পুরনো ঢাকা হকি ডেভলপমেন্ট দলকে। বিজয়ী দলের শুভ তিনটি এবং শামিম রেজা, প্রশান্ত কুমার, জাহিদুল ইসলাম রাজন একটি করে গোল করেন। পুরনো ঢাকার পক্ষে একটি গোল পরিশোধ করেন অশিকুজ্জামান।
