দলের হাল ধরতে হয়েছিল আমাকেই: ইনজামাম
কোনও ব্যক্তি যদি অতিরিক্ত শারীরিক ওজন নিয়েও অসাধারন ভঙ্গিমায় কুম্বলে-হরভজন এবং পাঠান-বালাজির বল পেটায় তাহলে যে-কেউ মনে করবেন যে, এ ধরনের বোলিং মোকাবিলা করা তার জন্য কোনও বিষয়ই না।
কিন্তু সেই ব্যক্তি যদি ইমজামাম উল হক হন, আর যদি তিনি ফর্মে থাকেন তাহলে ক্রিকেট-প্রেমীদের দর্শণীয় খেলা দেখানো থেকে তিনি বঞ্চিত করেন না। তাই যারা ক্রিকেট ভক্ত তাদের কাছে পাকিস্তানের অধিনায়ক ইমজামাম উল হকের ১০০তম টেস্ট ম্যাচে অপরাজিত ১৮৭ রান করে ধুমকেতুর মত এগিয়ে চলা অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বৃহস্পতিবার তিনি ফর্মের তুঙ্গে ছিলেন। বল তিনি খেলেছেন যেখানে যেমনভাবে খেলা দরকার তেমনভাবেই, ব্যাটিং করেছেন চমৎকার এবং এখনও করছেন।
ইনজামাম বলেছেন, এ উইকেট ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, তবে খেলতে নেমে প্রতিটি বল বুঝেই মারতে হয়েছে। তিনি বলেন, “তাদের (ভারতের) প্রয়োজন ছিল মাত্র একটি ভাল ডেলিভারি, যার মাধ্যমে তারা জুটি ভাঙ্গতে পারতো।
তিনি আরও বলেন, ”প্রতিটি বল মনযোগ সহকারে খেলাটা অত সহজ নয়। তার উপর বাঙ্গালোরে অনেক গরম পড়েছে এবং চা বিরতির পরে আমার খিচুনি হচ্ছিল।”
তিনি বলেন, যে-কোনও ম্যাচে, ক্রিজে নেমেই প্রথম বলে বাউন্ডারি হাঁকানো বেশ কঠিন।
ইনজামাম রানের খাতা শুরু করেন বালাজির একটি বাউন্স বল মাঠের বাইরে পাঠিয়ে। এতেই বোঝা যায়, তিনি ফর্মে ফিরেছেন।
কয়েক মিনিট পর একই ভাবে তিনি পাঠানের বলও মাঠের বাইরে পাঠান। ইনজামাম তার এ পারফরমেন্স দেখান লাঞ্চের পর। একটি এসেছে কাট শট থেকে এবং অপরটি এসেছে বাউন্সার বল থেকে। শুধু কাভার-ড্রাইভ খেলেই তিনি তুলেন ৯৬ রান।
দিনের শেষে রিপোর্টারদের কাছে ইনজামাম বলেন, “আমি সেঞ্চুরি করার চিন্তা কিংবা অন্য কোনও চিন্তা নিয়ে খেলতে নামিনি। আমাকে তখন খেলার হাল ধরতে হয়েছে। কোনও ভাবেই আমাদের কোনও উইকেট হারানোর সুযোগ ছিল না এবং আমি জানতাম মাঠে নেমেই নতুন বলের মুখোমুখি হতে হবে, যা খুবই কঠিন বিষয়।
ইনজামাম, ইউনুস খানের দূর্দান্ত ব্যাটিংয়ের প্রসংশা করে বলেন, “ইউনুস খুবই চাপের মধ্যে ছিল। সিনিয়র খেলোয়ারদের কাছ থেকে আমরা এমনটাই আশা করি।”
সবশেষে ইনজামাম উল হক নিজের শততম টেস্ট ম্যাচে করা সেঞ্চুরিটি পিতার নামে উৎসর্গ করার কথা জানালেন।
