২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শুরু হচ্ছে ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেট

স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে শুক্রবার থেকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করবেন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

রাজধানী ঢাকার ৬৯টি স্কুলের প্রায় ২০০০ ক্ষুদে ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নেবে। অনুর্ধ্ব ১৩, ১৫ এবং ১৭ এই তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে স্কুল ক্রিকেটাররা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, স্ট্যার্ন্ডাড চার্টাড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান মুরাদ, বিসিবি উপদেষ্টা আজিজ আল কায়সার টিটো, ন্যাশনাল গেম ম্যানেজার শন উইলিয়ামস, জাতীয় বয়স ভিত্তিক দলের কোচ কার্লটন বার্নাডস এবং স্ট্যার্ন্ডাড চার্টাড ব্যাংকের (এসসিবি)  কর্পোরেট বিষয়ক প্রধান সৈয়দ বদরুল হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তরা বলেন, বিসিবি এবং এসসিবির উদ্যোগে এই আয়োজন উঠতি ক্রিকেটারদের তুলে ধরতে সহায়তা করবে।

টুর্নামেন্টের ব্যয় বাবদ ৬৫ লাখ টাকার মধ্যে স্পন্সর স্ট্যার্ন্ডড চার্টাড ব্যাংক বিসিবিকে ৩৫ লাখ টাকা প্রদান করবে।

টুর্নামেন্টে একটি স্কুল থেকে সর্বোচ্চ দু’টি গ্র“পে দল প্রেরন করতে পারবে। অনুর্ধ্ব ১৩ বিভাগে ৩৮টি দল চারটি জোনে ভাগ হয়ে লড়াই করবে। অন্যদিকে অনুর্ধ্ব ১৫ বিভাগে ৬০টি এবং অনুর্ধ্ব ১৭ বিভাগে ৩৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজধানীর ১৬টি ভেন্যুতে টুর্নামেন্টের ৩০১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৬ মে অনুর্ধ্ব ১৩ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৭ মে অনুর্ধ্ব ১৫ ফাইনাল এবং ২১ মে অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা হবে।

প্রাথমিক রাউন্ডের জোনাল পর্যায়ের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। জোনাল চ্যাম্পিয়ন দলগুলো দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় রাউন্ডের শীর্ষ দুই দল নামবে চুড়ান্ত লড়াইয়ে। প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের। দ্বিতীয় রাউন্ড থেকে দলগুলোর প্রশিক্ষনের দায়িত্ব নেবেন বিসিবির বিভাগীয় কোচরা। টুর্নামেন্টে অংশ গ্রহনকারী প্রতিটি দল বিসিবি থেকে সরঞ্জামাদী, যাতায়াত এবং অন্যান্য খরচ বাবদ ১৮,০০০ টাকা করে পাবে।