২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকিতে সেনাবাহিনী এবং ব্লু বেরি ট্রাভেলসের জয়

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস হকির নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্লু বেরি ট্রাভেলস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

দিনের প্রথম ম্যাচে ব্লু বেরি ৩- ১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ীরা দুই গোলে এগিয়ে ছিল। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্লু বেরির জাহিদুল ইসলাম রাজন। ৩২ মিনিটে মাকসুদুর রহমান দ্বিতীয় গোল করেন। এর ঠিক তিন মিনিট পর মাকসুদ দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। নৌবাহিনীর এম এম হোসেন ৬৬ মিনিটে একটি গোল পরিশোধ করেন।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৪- ০ গোলে বর্ণক সমাজকে পরাজিত করে পূর্ন পয়েন্ট লাভ করে। প্রথমার্ধে সেনাবাহিনী দুই গোলে অগ্রগামী ছিল। ফিল্ড গোলের মাধ্যমে সিরাজুল ইসলাম ম্যাচের আট মিনিটে সেনাবাহিনীকে এগিয়ে দেন। রাহাজউদ্দিন ২২ মিনিটে দ্বিতীয় এবং ৪৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করেন জামাল হোসেন।  সেনাবাহিনীর  পক্ষে শেষ গোলটি করেন সানোয়ার হোসেন ৬৬ মিনিটে।