২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৯২ সালে বিশ্বকাপ জয় ইনজামামের কাছে সেরা স্মৃতি

১৯৯২ সালে ইমরানের খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় ইনজামামের কাছে সেরা একটি স্মৃতি। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নিজের শততম টেস্টে অংশগ্রহনের সময় পাক অধিনায়ক এ কথা বলেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

১৯৯২ সালে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান বিশ্বকাপ জিতে। সে ম্যাচে অসাধারন পাফরমেন্স ছিল ইনজামামের। সে সময়ে অবশ্য বয়সেও তরুন ছিলেন ইনজামাম। 

৩৫ বছর বয়সী ইনজামাম বৃহস্পতিবার বলেন, ১১ বছর পরও সেদিনের স্মৃতি আমার কাছে উজ্জ্বল। আমি কখনো দিনটির কথা ভুলতে পারবো না। টেস্টে নিজের সেরা ইনিংস কোনটা তা নিয়ে নিজেই সন্দিহান ইনজামাম।  তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২৯ রানের ইনিংসটি ভোলার নয় বলে জানালেন পাক অধিনায়ক।

মুলতানে জন্ম গ্রহনকারী ইনজির আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর পাকিস্তানের হয়ে ৩৩৬ টি ওয়ানডে ও ৯৯ টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ানডেতে তার সংগ্রহ ১০,৬৩১ এবং টেস্টে তার সংগ্রহ ৭২৩৮ রান। তবে এসবের চেয়েও ইনজি বেশি চিন্তিত তার শততম ম্যাচ নিয়ে। ইনজি বললেন, আমার পরিবারের সদস্যরা এখন ভারতে। তারা আমার শততম টেস্ট উদযাপন করতে চায়। কাজেই এই টেস্ট  জিততে চাই।