২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের ৪০ লক্ষ টিকেটের অগ্রিম অর্ডার পেয়েছে ফিফা

২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য অগ্রিম টিকিটের অর্ডার নিতে শুরু করেছে ফিফা। ইতোমধ্যেই তারা বিভিন্ন স্থান থেকে প্রায় ৫৪৫,৪০৪ টি অর্ডারও পেয়েছে বলে ফিফা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 03:39 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

১ ফেব্র“য়ারি ২০০৫ থেকে ফিফা ২০০৬ সালের বিশ্বকাপের জন্য অগ্রিম টিকেটের অর্ডার নেয়া শুরু করে। বিডিনিউজকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা  জানায় ২২ মার্চ মধ্যরাত পর্যন্ত  তারা তাদের ওয়েবসাইটে ৫৪৫,৪০৪ টি আলাদা আলাদা আর্ডার পেয়েছে। ফিফার সাধারন সম্পাদক উরস লিনসি বলেন, টিকেটের এই চাহিদা আমাদের প্রত্যাাশাকেও ছাড়িয়ে গেছে। উরস বলেন,এটা অত্যন্ত আনন্দদায়ক কোন ঝামেলা ছাড়াই আমরা এই সফলতা পেয়েছি।

ফিফার সাধারন সম্পাদক জানিয়েছেন, মোট অর্ডারের  ৮৫ ভাগই  এসেছে  জার্মানি থেকে। বাকি ১৫ ভাগ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। ফিফা সভাপতি জানান, ৯ জুলাই বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের ম্যাচের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি। ৩১ মার্চ প্রথম পর্যায়ের টিকিট বিক্রি শেষ হবে বলে জানা গেছে। শেষ সপ্তাহে এ অর্ডার আরও বেশি হবে বলে ফিফার ধারনা।