আক্রমণাত্মক ভুমিকায় ইমজামাম
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক বৃহস্পতিবার তার ১০০তম টেস্ট ম্যাচে আক্রমণাত্মক খেলা পরিবেশন করার মনোভাব নিয়ে মাঠে নামছেন । বুধবার তিনি এমনই প্রতিজ্ঞা করেন। ভারতের বিরুদ্ধে তিন টেষ্ট সিরিজের চূড়ান্ত টেস্ট অনুষ্ঠিত হচ্ছে ব্যাঙ্গালোরে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ব্যাঙ্গালোরে তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ভারত। সিরিজে ভারত দ্বিতীয় কলকাতা টেস্ট জয় করে ইতোমধ্যে এগিয়ে রয়েছে।
ইনজামাম বুধবার রিপোর্টারদের বলেন, ‘‘ নিশ্চয়ই বলার প্রয়োজন রাখেনা যে, এই ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং চাপপূর্ণ। যে কোন মূল্যে ম্যাচ জয়ের মনোভাব নিয়ে আমরা মাঠে নামবো। আমরা ইতিবাচক এবং আক্রমনাত্বক খেলা পরিবেশন করবো।”
“আমি কখনো ভাবি নাই ১০০তম ম্যাচ খেলবো। বৃহস্পতিবার সেই শুভ দিন। যদি আমরা ম্যাচ জয় করতে পারি তাহলে তা হবে বিশেষ পাওয়া। ১৯৯২ সাল থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময় ক্রিকেট খেলাটা সহজ যাত্রা নয় কিন্তু এটা আসলেই উপভোগকর।”
ভারতীয় অধিনায়ক বাঙ্গালি বাবু সৌরভ গাঙ্গুলি প্রশংসা করেছেন ইনজামাম উল হকের।
সৌরভ বলেন, “তিনি অসাধারণ খেলোয়ার। তার কন্ঠস্বরেই তার সামর্থ প্রকাশ পায়। ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে ১০ হাজার রানের কাছাকাছি এবং টেস্টে ৭ হাজার রানের বেশি করেছেন তিনি। এখন ১০০তম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন। তাই তার সম্পর্কে বেশি কিছু বলার নেই।”
ইনজামাম জানান যে, ১৯৯২ সালে বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ঘটনা।
আশা করা হচ্ছে, ব্যাটিং ওপেনার হিসাবে ইয়াসির হামিদ আসবেন তৌফিক ওমরের স্থলে এবং স্পিনার আরশাদ খান খেলবেন বামহাতী পেসার মোহাম্মদ খলিলের জায়গায়।
ইনজামাম বলেন,“ফ্লাট উইকেটে টস একটি গ্র“রুত্বপূর্ণ বিষয়। যদি দল প্রথমে ব্যাটিং করতে সুযোগ পায় তাহলে তা হবে দলের জন্য বিশাল সুবিধা।”
ভারতীয় নির্বাচকেরা কলকাতা টেস্ট জয়ী দলের সদস্যদেরকেই ব্যাঙ্গালোর টেস্টের জন্য মনোনীত করেছে।
উল্লেখ্য যে, তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মত হরভজনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হল।
যদি ভারত তৃতীয় ও চূড়ান্ত টেস্ট ম্যাচ জয় করতে সর্মথ হয়, তাহলে ভারত ইংল্যান্ডকে পিছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পৌছবে। তাই বিশ্বের ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছে ভারতীয় দলের দিকে।
