এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল বাছাই পর্বের খেলা বাংলাদেশে
এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল মালয়েশিয়ায় এএফসির বৈঠক শেষে বুধবার দেশে ফিরে একথা জানান। এএফসির বৈঠকে অনুর্ধ্ব ২০ ফুটবল প্রতিযোগিতার স্বাগতিক দেশ নির্ধারন করা হয়। আগামী ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে অনুর্ধ্ব ১৭ ফুটবল বাছাই পর্বের তিনটি ম্যাচ ১৩, ১৪, এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে ম্যাচগুলোর ভেন্যু এখনও ঠিক করা হয়নি। এছাড়া বাংলাদেশ আগামী ২৩ নভেম্বর অনুর্ধ্ব ২০ ফুটবল প্রতিযোগিতার হোম ম্যাচে ইরানের সাথে লড়বে। অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।
