২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টেস্টেও বল করতে পারবেন হরভাজন

পাকিস্তানের বিপক্ষে ৩য় টেস্টেও বল করতে পারবেন ভারতের অফ স্পিনার হরভজন সিং। ভারতের কোচ জন রাইট জানিয়েছেন, ত্র“টিপূর্ন বোলিংয়ের অভিযোগ উঠলেও শেষ টেস্টে বল করবে হরভজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

হরভজনের বোলিং অ্যাকশনকে সন্দেহের তালিকায় ফেলে দেয়ায় বিস্মিত হয়েছেন ভারতীয় দলের কোচ। রাইট বলেন, মাত্র তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায়  সে বায়োমেকানিকাল টেস্ট  দিয়ে  এসেছে। তারা জানিয়েছে, হরভজনের কোন সমস্যা নেই।

রাইট বলেন, হরভজনের ‘দুসরা’ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয় এবং সে পাকিস্তানের বিপক্ষে ভাল করবে বলে আমাদের বিশ্বাস। এদিকে  ৪০ টেস্টে অংশ নেয়া হরভজন জনিয়েছেন, এতদিন পরে আবারো তার বোলিং নিয়ে কথা উঠায় তিনি খুবই বিরক্ত।  

এদিকে পাকিস্তানের কোচ বব উলমার বলেছেন, হরভজনের এই বিতর্ক আমাদের সুবিধাই করে দেবে। কারন কলকাতা টেস্টেও সে ৪ টি উইকেট লাভ করেছিল । তবে হরভজনের বোলিংয়ে ত্র“টি আছে বলে আমার মনে হয় না।