২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফর করবে ভারত

দুটি টেস্টে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফর করবে। এ সময় তারা একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে। জিম্বাবুয়ের উচ্চ পর্যায়ের ক্রিকেট কর্মকর্তারা একথা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন সভাপতি পিটার চিঙ্গোকা জানিয়েছেন, ভারত সেপ্টেম্বরে  জিম্বাবুয়ে সফর করছে। পিটার আইসিসির একটি বৈঠকে অংশ নিতে এখন দিল্লীতে অবস্থান করছেন। নিউজিল্যান্ডেকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টেও ভারতের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান পিটার।