স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডানকে হারিয়ে দিল মুক্তিযোদ্ধা
স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবলের গ্র“প এ’র চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুক্তিযোদ্ধা ৩- ১ গোলে পরাজিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
গ্র“পের অন্য ম্যাচে আরামবাগের বিরুদ্ধে এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
মুক্তিযোদ্ধা এবং মোহামেডান আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করলেও আজকের ম্যাচটি উভয় দলের জন্য ছিল একই সাথে স্থান নির্ধারনী এবং মর্যদার লড়াইয়ের ।
পুরো ম্যাচে মোহামেডান গোছালো ফুটবল উপহার দিলেও ভাগ্য তাদের সহায় ছিলনা। প্রতিপক্ষের গোল রক্ষক আমিনুল মোহামেডানের জয়ের পথে প্রাচীরের মত বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
বেলালের চিরাচরিত লম্বা থ্রো মোহামেডানের গোল রক্ষক বিপ্লবের হাত ফসকে জালে ঢুকে গেলে ১১ মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১- ০)। টুর্নামেন্টের সব গুলো ম্যাচে গোল করা কাঞ্চন চার মিনিট পর আবার এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে। আবারও সেই বেলালের লম্বা থ্রো থেকে হেড করে বল জালে পাঠান কাঞ্চন (২- ০)। ৩৪ মিনিটে মুক্তিযোদ্ধার তৃতীয় গোলটি আসে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার পলের পা থেকে। প্রায় চল্লিশ গজ দুর থেকে নেয়া শটে বিপ্লবকে পরাস্ত করেন পল (৩- ০)।
৪৩ মিনিটে মোহামেডানের অভিজ্ঞ স্ট্রাইকার আলফাজ সহজ একটি গোলের সুযোগ নষ্ট করেন। আলফাজের এলোমেলো শটটি পোস্টের বাইরে দিয়ে চলে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় সাদা- কলোদের।
তিন গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে বেশ ঢিলেঢালাভাবে খেলতে থাকে মুক্তিযোদ্ধা। এসুযোগে চেপে বসে মোহামেডান। একের পর এক আক্রমন চালিয়ে ৭৪ মিনিটে একটি গোলও আদায় করে নেয় অফিসপাড়ার দলটি। ডানদিক থেকে কায়সারের ক্রস করা বল মোহামেডানের কোরিয়ান ফরোয়ার্ড জিউ গোল করে ব্যবধান কমিয়ে আনেন (৩- ১)। কিন্তু গোলটি নিয়ে রেফারী আব্দুর রকিবের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়েন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার আরমান। ফলশ্র“তিতে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপর মোহামেডান দশজনে পরিনত হওয়া মুক্তিযোদ্ধার উপর দিয়ে আক্রমনের ঝড় বইয়ে দেয়। কিন্তু দেশসেরা গোল রক্ষক আমিনুলের দৃঢ়তায় লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় মোহামেডান। শেষ পর্যন্ত মর্যাদার লড়াইয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়ে মোহামেডান।
দিনের অপর খেলায় আগের দুই ম্যাচে পরাজিত হলেও তৃতীয় ম্যাচে এসে আরামবাগের বিরুদ্ধে জয়ের মুখ দেখে শেখ রাসেল ক্রীড়া চক্র।
প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের বদলী স্ট্রইকার বুলবুল ৬২ মিনিটে মরোক্কান প্লেমেকার ইগির মোহাম্মদের পাস থেকে বল পেয়ে গােল করে ম্যাচের গোল খরা কাটান।
