২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিভাগ ক্রিকেটের শিরোপা জিতেছে আমলিগোলা

তৃতীয় বিভাগ ক্রিকেটের শিরোপা জিতেছে আমলিগোলা ইউএসএ। মঙ্গলবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রগতি সেবা সংঘকে ১৪৪ রানে পরাজিত করে আমলিগোলা। এই জয়ের ফলে তারা আগামী বছর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রথমে ব্যাট করে আমলিগোলা নয় উইকেটে ২৬০ রান করে। জিয়াউল করিম সুমন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ৬১ বলের মোকাবেলায়। প্রগতির আজিজ তিনটি উইকেট লাভ করেন।

জবাবে প্রগতি ৩৬ দশমিক ১ ওভারে ১১৬ রান তুলে অল আউটি হয়ে যায়। মাহবুব ২৪ রান করেন। আমলিগোলার মাসুদ চার রান দিয়ে তিনটি উইকেট দখল করেন।