২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ভিত্তিক ক্রিকেটে সোনারগাঁ ক্রিকেটার্স চ্যাম্পিয়ন

বয়স ভিত্তিক উন্নয়ন মূলক অনুর্ধ ১৭ ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে সোনারগাঁ ক্রিকেটার্স। মঙ্গলবার গুলশান ইয়ুথ মাঠে সোনারগাঁ ৮২ রানের বিশাল ব্যবধানে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রথমে ব্যাট করে সোনারগাঁ ৪৭ দশমিক ২ ওভারে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। আরাফাত ৬৩ এবং আনাস অপরাজিত ৪১ রান করেন। পারটেক্সের ইমরান ২৩ রানের বিনিময়ে তিনটি, সুমন ও শরিফুল দু’টি করে উইকেট নেন।

২৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পারটেক্স ৩০ দশমিক ৪ ওভারে মাত্র ১৪৩ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ইমরান হোসেন সর্বোচ্চ ৪৯ এবং মামুন খলিফা ২৫ রান করেন। সোনারগাঁ’র শিহাব এবং মনসুর তিনটি করে উইকেট দখল করেন।