স্বাধীনতা দিবস হকির উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনীর জয়
স্বাধীনতা দিবস হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার সেনাবাহিনী ৪- ১ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে বিজয়ীরা ৩- ১ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সিরাজ দু’টি এবং আবু সাঈদ আলো ও এনামুল হক একটি করে গোল করেন। পুলিেেশর রাহাত সরোয়ার একটি গোল পরিশোধ করেন।
এরআগে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি টুর্নামেন্টের উদ্বোধন করেন।
