চেলসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেবে উয়েফা
ইউরোপিয় ফুটবল পরিচালনা কমিটি (ইউইএফএ) শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউরোপিয় ফুটবল ক্লাব চেলসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া ক্লাবের ম্যানেজার হোসে মুরিনহো’র বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে উয়েফা।
গত ২৩ ফেব্র“য়ারি চ্যাম্পিয়নস লীগের একটি গুরুত্বপূর্ন ম্যাচে বার্সেলোনার কাছে ২ - ১ গোলে হারার পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে চেলসি। চেলসি’র কোচ হোসে রেফারি এন্ড্রি ফ্রিস্কের কড়া সমালোচনা করেন। এরপর রেফারি ফ্রিস্ক অভিযোগ করে বলেন, চেলসি’র সমর্থকরা তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। উয়েফা জানায়, তারা চেলসি’র কোচ হোসে সহকারী কোচ স্টিভেন ক্লার্ক এবং ক্লাবের নিরাপত্তা প্রধান লিস মাইলসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে। এ মাসের ৩১ তারিখে উয়েফার আলোচনা সভায় এ ব্যাপারে সিদ্ধন্ত নেয়া হতে পারে।
