২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে বর্ণবাদের কোন স্থান নেই: সেপ ব্লাটার

বিশ্বব্যাপী বর্ণবাদ বৈষম্য দূর করতে জাতিসংঘের সাথে সুর মিলিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। বিশ্ব ফুটবলে বর্নবাদের কোন স্থান নেই- সোমবার আন্তর্জাতিক বর্নবাদ বিরোধী দিবসে ফিফা আবারও এ ঘোষনা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিশ্বব্যাপী বর্ণবৈষম্য দুর করতে ফিফা ফুটবল ভক্তদের আহবান জানিয়েছে। ফিফা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।  ফিফা সভাপতি সেপ ব্লাটার বলেন, বর্তমান বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য খুবই গুরুত্বর্পন।

ফিফা সভাপতি আরও বলেন, প্রত্যেকটা সংগঠন, দল, খেলোয়াড় এবং ব্যক্তি পর্যায়ের সকলকে  এর বিরুদ্ধে সচেতন হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমাদের আচরণ যেন কাউকে ছোট না করে। তিনি বলেন, বর্নবাদ দূর করতে ফুটবল একটি উদাহরণ হতে পারে।

এর আগে বর্নবাদ দূর করতে ফিফা তাদের কার্যক্রমের অংশ হিসেবে গত ৭ - ৮ মার্চের সম্মেলনে একদল দূত নিয়োগ করা হয়। থিযেরি হেনরির নেতৃত্বে এ দলটিতে বিশ্বের নামী দামী অনেক ফুটবল খেলোয়াড় এবং কোচ থাকছেন।

বিশ্বব্যাপী বর্ণবাদ দূর করতে ফিফার এক ঘোষণায় বলো হয় ,কোন দেশ, দল বা ব্যক্তি যে ধর্মের, বর্নের,  ভাষার বা লিঙ্গেরই হোক না কেন যদি  বর্ণবাদের শিকার হয় তাহলে  ফিফা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে। এ লক্ষ্যকে সামনে রেখে ফিফা ইতোমধ্যে ইউরোপে ফেয়ার প্লে   চালু করছে।