২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ভিত্তিক ক্রিকেটের শিরোপা জিতেছে ঢাকা মেট্রো (গ্রীন)

বয়স ভিত্তিক ডেভলপমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের শিরোপা জিতেছে ঢাকা মেট্রো (গ্রীন)। সোমবার ঢাকা ৫৬ রানে খুলনা বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রথমে ব্যাট করে ঢাকা নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদ্দাম খান সর্বোচ্চ ৯৩ এবং মান্নান ৩৭ রান করেন। খুলনার সোহাগ এবং কামরা দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে খুলনা ৪১ দশমিক ৪ ওভারে ২০১ রান তুলে অল আউট হয়ে যায়। খুলনা দলের নাসির উদ্দিন রনি ৫৫ রান করেন। ঢাকার হানিফ মাত্র ২৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করেন। সাদ্দাম নেন দুই উইকেট। অল রাউন্ড নৈপুন্যের জন্য সাদ্দাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

বিসিবি ডেভলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।