২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৩ এপ্রিল

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিঃ এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে মেরিল ২৭তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মিরপুরের শহীদ সোহরাওর্য়াদী ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৪টি  ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রতিযোগিতায় এবারই প্রথম প্রত্যেক জেলা থেকে আগত অনুর্ধ্ব ১২ বৎসরের বালক বালিকাদের উন্মুক্ত একক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই উন্মুক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী  খেলোয়াড়দের আসা যাওয়া, থাকা খাওয়া এবং খেলোয়াড়দের পোষাকাদির ব্যয়ভার ফেডারেশন বহন করবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহনে ইচ্ছুকদের আগামী ১৩ এপ্রিল রাত আটটার মধ্যে ফেডারশনে এন্ট্রি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।