২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল টেস্টে অপরিবর্তিত থাকছে ভারতীয় দল

ভারতীয় জাতীয় দল নির্বাচকেরা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচে দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফাইনাল টেস্ট ম্যাচটি খেলা হবে ব্যাঙ্গালোরে ২৪শে মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিসিসিআই সেক্রেটারি এস কে নায়ার বলেন যে জাতীয় নির্বাচকেরা সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় টেস্ট ম্যাচের ১৪ জন সদস্যই তৃতীয় টেস্ট ম্যাচে থাকবে।

ভারতীয় দলের সদস্যরা হলেন-  সৌরভ গাঙ্গুলি (অধি.), রাহুল দ্রাবিড় (সহ-অধি), বীরেন্দ্রর শেভাগ, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, যুবরাজ সিং, জহির খান, ইরফান পাঠান, আশিষ নেহেরা, এল বালাজি, অনীল কুম্বলে, হরভজন সিং।