২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে মোহামেডান এবং মুক্তিযোদ্ধা

স্বাধীনতা কাপ ফুটবলে রোববার গ্র“প এ’র নিজ নিজ খেলায় জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম খেলায় মুক্তিযোদ্ধা ২- ১ গোলে আরামবাগ ক্রীড়া চক্রকে হারায় এবং দ্বিতীয় ম্যাচে মোহামেডান ৪- ৩ গোলের কষ্টকর জয় নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে।

প্রথম খেলায় মুক্তিযোদ্ধার হয়ে কাঞ্চন এবং চার্লস ঘানসা একটি করে এবং আরামবাগের মুরাদ আহমেদ মিলন একটি গোল করেন। ম্যাচ হারলেও পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে আরামবাগের খেলোয়াড়রা। কিন্তু আরামবাগ যেভাবে খেলার শেষ মুহুর্তে এসে হেরেছে তাতে করে মনে হয়েছে তারা অনেকটা ইচ্ছে করেই পরাজয় মেনে নিয়েছে।

খেলার পাঁচ মিনিটের মধ্যেই কাঞ্চনের চমৎকার হেডে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১- ০)। কিন্তু দর্শকরা নড়েচড়ে বসার আগেই চার মিনিট পরেই পাল্টা আক্রমন থেকে আরামবাগের অতিথি খেলোয়াড় মিলন গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন  (১- ১)। 

৭৫ মিনিটে মিলনের আরেকটি আক্রমন ব্যর্থ করে দিয়ে দলকে রক্ষা করেন মুক্তিযোদ্ধার গোল রক্ষক আমিনুল। দুই মিনিট পর আরামবাগের স্ট্রাইকার রিতুর বাঁকানো শট ফিরিয়ে দিয়ে আবারও দলকে বিপদ থেকে উদ্ধার করেন দেশসেরা এই গোল রক্ষক।

আরামবাগ একপয়েন্ট পাচ্ছে এটা যখন প্রায় নিশ্চিতই বলা যায় তখন বদলী হিসেবে মাঠে নামেন শাহরিয়ার আবদুল্লাহ রিন্টু। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে আরামবাগের বক্সের ভেতর বেলালের লম্বা থ্রো করা বল কি মনে করে যে রিন্টু হাত দিয়ে থামালেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। প্রাপ্ত পেনাল্টি থেকে ঘানসা গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দিলে ভুলের মাশুল দেয় আরামবাগ পরাজয়ের মধ্য দিয়ে।

প্রায় তিনহাজার দর্শকের উপস্থিতিতে দ্বিতীয় ম্যাচে আক্রমনাতœক খেলা উপহার দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে ভালো খেলেও ১- ৩ গোলে মোহামেডানের কাছে হার মানে শেখ রাসেল।

প্রথম ম্যাচের মত এই ম্যাচেও পাঁচ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার নকিবের গোলে এগিয়ে যায় মোহামেডান (১- ০)। কিন্তু দুই মিনিট পর মরক্কোর স্ট্রাইকার ইগির মোহাম্মদ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের তীব্র শটে মোহামেডানের গোল রক্ষককে পরাস্ত করে সমতা আনলে থেমে যায় সাদা কালোদের উল্লাস।

খেলার ৩৮ মিনিটে মোহামেডানের স্ট্রাইকার আলফাজ প্রায় ৩০ গজ দুর থেকে আচমকা শটে গোল করে দর্শদের মনে স্বস্তি ফিরিয়ে আনেন ( ২- ১)। 

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে পাল্টা আক্রমন থেকে শেখ রাসেলের আরেক মরোক্কান রিক্রুট রশিদ মোহামেডানের ডিফেন্ডারকে কাটিয়ে দলের পক্ষে দ্বিতীয় গোল করে আবারও খেলায় সমতা ফিরিয়ে আনেন (২- ২)। ঠিক তিন মিনিট পর শেখ রাসেলের ডিফেন্ডার প্রদীপ মোহামেডানের কোরিয়ান খেলোয়াড় কিম জিউকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিলে রেফারী রাম কৃষ্ণ ঘোষ পেনাল্টির বাঁিশ বাজান। কিন্তু নকিব পেনাল্টি শট বাইরে মেরে দর্শকদের হতাশ করেন।

উল্টো ৫৮ মিনিটে গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। মোহামেডানের ডিফেন্ডার কামাল ভুল ব্যাক পাস করলে তা থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন রশিদ (৩- ২)। কিন্তু দুই মিনিট পর জিউয়ের করা কর্নার থেকে উড়ে আসা বল মুন্নার মাথা ছুঁয়ে প্রতিপক্ষের জালে প্রবেশ করলে আবারও খেলায় ফেরে মোহামেডান (৩- ৩)। একইভাবে জিউ’র আরেকটি কর্নার থেকে ৮০ মিনিটে হেডের মাধ্যমে গোল কের দলের জয় নিশ্চিত করেন নকিব (৪- ৩)।