২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটন টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

ওয়েলিংটন টেস্ট এখন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। অ্যাডাম গিলক্রিষ্ট এবং ড্যমিয়েন মার্টিনের সেঞ্চুরির সুবাদে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৭০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২২।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ড্যামিয়েন মার্টিন এবং অ্যাডাম গ্রিলক্রিস্টের ঝড়ো ব্যাটিংয়ের তোপে উড়ে গেছে নিউজিল্যান্ড।  মার্টিন ১০৬ এবং গ্রিলক্রিষ্ট ৪৭ রান নিয়ে  তৃতীয় দিন শুরু করে। এর আগে দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ ছিল  ৫ উইকেটে ৩৩৭ । তৃতীয় দিনে ব্যাট করতে নেমে এই দুই ব্যাটসম্যান নিজেদের দাপট অক্ষুন্ন রাখে । মার্টিন নিজের ১০৬ রানকে টেনে নিয়ে যান ১৬৫তে। ২৪৭ রানে ৫ উইকেটে হারানোর পর অসিদের ৬ষ্ঠ উইকেট পড়ে ৫০৩ রানে। ব্রেইনের বলে ম্যাককুলামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্টিন। এরপর গিলক্রিষ্ট শেনওয়ার্নকে নিয়ে জুটি গড়েন।

গিলক্রিস্ট ২২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৬২ রান করে দলীয় ৫৫৭ রানে আউট হন। ৫৫৯ রানে গিলেস্পি আউট হন। শেন ওয়ার্ন  শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের ফ্রাঙ্কলিন ৪টি, ভেট্টোরি ২টি, অ্যাস্টল ও ব্রেইন ১ টি করে উইকেট নেন।

নিউজিল্যাণ্ডের পক্ষে ইনিংসের সূচনা করেন কিউমিং এবং অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। স্কোর বোর্ডে ৯ রান উঠতেই ফ্লেমিং ০ রানে ম্যাকগ্রার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। দলীয় ৫৫ রানে মার্শাল , ৭৮ রানে কিউমিং এবং ১০৮ রানে অ্যাস্টল আউট হন। ভিনসেন্ট ৩৮ এবং ফ্রাঙ্কলিন ৬ রান নিয়ে শেষ পর্যন্ত ক্রিজে আছেন।  অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাকগ্রা ২টি এবং ক্যাসপ্রোইচ ও ক্লার্ক ১ টি করে উইকেট লাভ করেন।