শচীনের বিরুদ্ধে ভুল সিদ্বান্ত দেওয়ার জন্য স্টিভ বাকনারের দুঃখপ্রকাশ
কলকাতা টেস্টে শচীনের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দেয়ায় অনুতপ্ত স্টিভ বাকনার। লিটল মাস্টার শচীন টেন্ডুলকার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যখন অত্যন্ত দক্ষতার সাথে শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন কট বিহাইন্ড এর একটি ভুল সিদ্বান্ত দিয়ে বসেন বাকনার। শচীন এ ইনিংসে শতরান করতে পারলে গাভাসকারের সংগৃহীত সর্বোচ্চ ৩৪ টি সেঞ্চুরীর রেকর্ডটি ভেঙ্গে নতুন বিশ্ব রেকর্ড করার মর্যাদা লাভ করতেন। সংবাদ বার্তা সংস্থার।
কলকাতায় ভারত-পাকিস্তান দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে স্টিভ বাকনার শততম টেস্ট ম্যাচ আম্পায়ারিং এর গেীরব অর্জন করেন। এই বিশাল অর্জন আরো স্মৃতিমধূর এবং আনন্দঘন হয়ে উঠতে পারতো যদি না কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি ভুল সিদ্বান্তের কারনে বিতর্কতি হয়ে না উঠতেন। বিতর্কিত এই ভুল সিদ্বান্তের জন্য তিনি অনুতপ্ত।
ইডেন গার্ডেনে এ ম্যাচে আম্পায়ারিং করতে গিয়ে শচীন টেন্ডুলকারের আউটের সিদ্বান্ত নিতে গিয়ে যে তার প্রতি অবিচার করেছেন তা স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার বাকনার। তিনি বলেন, “আমি টিভি রিপ্লে দেখিনি। তবে আমি যে একটি ভুল সিদ্বান্ত নিয়ে ফেলেছি তা বেশ উপলব্ধি করেছি। আমার বিবেককে তা কুরেকুরে খাচ্ছে, আগামীতেও তা আমায় পীড়া দিবে। ”
বাকনার বলেন, “তবে আমি এ বিতর্কিত ইস্যুকে ভুলে গিয়ে খেলায় মনোনিবেশ করতে চাই, যাতে এ ধরনের ভুল সিদ্বান্তের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। মনে রাখতে হবে-জীবন থেমে থাকে না।”
এদিকে ভুল সিদ্বান্তের শিকার হয়েও শচীন কোন সঙ্কীর্ণতায় না ভুগে শততম টেস্টের আম্পায়ারিং এর সম্মান অর্জনের জন্য বাকনারকে অভিনন্দিত করেন।
