২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

চুয়াডাঙ্গা স্টেডিয়ামে রোববার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বদা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরহাদ অগ্রণী ক্লাব ১১১ রানের বিশাল ব্যবধানে মিতালী সংঘকে পরাজিত করে।

এবারের লীগে দু’গ্র“পে মোট ১০টি দল অংশগ্রহন করছে। দলগুলো হলো- ফরহাদ অগ্রণী ক্লাব, জুভেন্টাস ক্লাব, উল্কা ক্রীড়া চক্র, মিতালী সংঘ, সবুজ সংঘ, মুন্সীগঞ্জ ক্রিকেট ক্লাব, নুরুজ্জামান স্মৃতি সংঘ, সূর্যোদয় স্পোর্টিং ক্লাব, জীবননগর ক্রিকেট ক্লাব ও আলমডাঙ্গা বাবুপাড়া একাদশ।

সোমবার সবুজ সংঘ ও জীবননগর ক্রিকেট ক্লাবের মধ্যে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।