বাংলাদেশ-কুয়েত মেত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মেত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক এস.এম.এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কোষাধক্ষ্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময় হলের প্রভোষ্ট মিসেস তাহমিনা আখতার, হলের আবাসিক শিক্ষিকা ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ১৪টি ইভেন্টে ১০০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম বর্ষের ছাত্রী শিরিন সুলতানা চ্যাম্পিয়ন এবং মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্রী আশরাফুল নাহার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।
