২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভকে সমর্থন দিলেন রমিজ রাজা

ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অব্যাহত ব্যাটিং ব্যর্থতায় চারিদিকে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তখন তাকে সমর্থন দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

 পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। তিনি বলেছেন, নেটে একটু বেশি সময় দিলেই সৌরভ তার ফর্ম ফিরে পাবেন।

পরপর একাধিক ম্যাচে সৌরভের ব্যর্থতায় চারিদিকে সমালেচনার ঝড় বয়ে যাচ্ছে। ভারতের সাবেক অধিনায়ক বিসেন সিং বেদীও তাকে সমালোচনা করতে ছাড়েনি। এক্ষেত্রে সৌরভের পাশে এসে দাড়িয়েছেন রমিজ রাজা। রমিজ বলেছেন ,প্রত্যেকেই ভাবছে সৌরভ বারবার ভুল করছে। কিন্তু আসলে এটি এমন জটিল কোন সমস্যা নয়। সে যদি এই মুহুর্তে নেটে দীর্ঘ সময় কাটায় তাহলেই তার রান না পাওয়ার সমস্যা কেটে যাবে। আর ভারত বা পাকিস্তানের অধিনায়ক থাকা মানেই একটা অতিরিক্ত চাপ। অনেক সময় এ চাপের কারনেও ভালভাবে খেলা যায় না। এ মুহুর্তে একটা বড় জয় পায় কিংবা দলের চমৎকার পারফরমেন্স তাকে আবার ফর্মে নিয়ে আসতে পারে।

এক্ষেত্রে রমিজ তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ১৯৯১-৯২ সালে বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করেন।