২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন লারা

দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩১ মার্চ প্রথম টেস্ট শুরু হবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, ওই ম্যাচে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা দলে থাকছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বাইরে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, প্রতিশ্র“তি ও শর্ত ভঙ্গ করে লারা নতুন চুক্তি স্বাক্ষর করেছে, যা গুরুতর অপরাধ। এ কারণেই তাকে দলের বাইরে রাখা হয়েছে।

গায়ানায় ১৪ সদস্যবিশিষ্ট ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপাল।

লারার পাশাপাশি, চুিক্ত-বদ্ধ হওয়ার দায়ে রামনরেশ সারওয়ান, ক্রিস গেইল, ফিডেল এডওয়ার্ডস এবং দায়েনি ব্রাভোকেও ক্যারিবিয়ান  দলে অর্ন্তভূক্ত করা হয়নি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আগামী ২৫ মার্চ ক্যারেবিয়ায় আসবে এবং তাদের আগমনের ৬ দিন পর গায়ানাতে প্রথম টেস্ট শুরু হবে।