২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে অসিদের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৭

ড্যামিয়েন মার্টিনের অপরাজিত ১০৬ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনে অসিদের সংগ্রহ দাড়িয়েছে ৫ উইকেটে ৩৩৭। এর আগে বৃষ্টির কারনে প্রথম দিনের খেলা পন্ড হয়ে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

দ্বিতীয় দিনে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। জাস্টিন ল্যাঙ্গার এবং হেউডেন অস্ট্রেলিয়ার ব্যাটিং সূচনা করেন এবং এ জুটি ৮২ রান পর্যন্ত অপরাজিত ছিলেন। ভেট্রোরির বলে ম্যাককুলামের হাতে আউট হয়ে ব্যাক্তিগত ৪৬ রান নিয়ে  প্যাভিলিয়নে ফিরেন জাস্টিন ল্যাঙ্গার। এরপর  দলীয় ১০০ রানের মাথায় আউট হন অধিনায়ক রিকি পন্টিং। ব্যক্তিগত ৯ রান নিয়ে তিনিও ভেট্রোরির বলে আউট হন। এরপর হেউডেন দলের হাল ধরেন। হেউডেন ব্যাক্তিগত ৬১ রান করে ফ্রাঙ্কলিনের বলে দলীয় ১৪৫ রানে আউট হন। এর কিছুক্ষন পরেই আউট হন ক্লার্ক। ক্লার্ক এসলের বলে আউট হওয়ার আগে  মাত্র ৮ রান করেন। এরপর ড্যামিয়েন মার্টিন ক্যাটিচকে নিয়ে দলের হাল ধরেন। ক্যাটিচ ব্যক্তিগত ৩৫ রান নিয়ে   ফ্রাঙ্কলিনের বলে দলীয় ২৪৭ রানে আউট হন। এরপর অ্যাডাম গ্রিলক্রিষ্টকে নিয়ে ড্যামিয়েন  মার্টিন খেলার নিয়ন্ত্রন নেন। মার্টিন ১০৬ রানে এবং গ্রিলক্রিষ্ট ৪৭ রানে শেষ পর্যন্ত  অপরাজিত ছিলেন। গ্রিলক্রিষ্ট মাত্র ৪৭ বলে এ রান করেন।

নিউজিল্যান্ডের ফ্রাঙ্কলিন ও  ভেট্রোরি ২ টি করে এবং এসলে ১ টি করে উইকেট পান।