২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক হকি কর্মকর্তারা মানব পাচারের সাথে জড়িত

পাকিস্তান হকি ফেডারেশনের কর্মকর্তারা মানব পাচারের সাথে জড়িত বলে প্রমান পেয়েছে পাকিস্তান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের কর্মকর্তারা। এছাড়াও হকি ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগের তদন্ত করবে তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 03:22 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পাকিস্তানের ডন পত্রিকার এক রিপোর্টে বলা হয় হকি ফেডারেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে মানব পাচারের বিনিময়ে  প্রায় দুই কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে। পত্রিকার রিপোর্টে বলা হয়  আন্তর্জাতিক এয়ারলাইন্সের অন্তর্ভুক্ত নয় এমন একটি ট্রাভেল এজন্সিকে হকি ফেডারেশন পাক হকি দলের পরিবহনের দায়িত্ব দেয়। উল্লেখ্য এই ট্রাভেল এজেন্সির মালিকও  একসময় হকি ফেডারেশনের সাথে যুক্ত ছিল।

একটি উচ্চ পদস্থ কমিটি হকি ফেডারেশনের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করতে গেলে এ বিষয়গুলো প্রকাশ হয়ে পড়ে। বিদেশে দেশের ভাবমুর্তি রক্ষায় এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে  বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।