২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে লজ্জায় ফেলে দিলেন ডেভেনপোর্ট

শুক্রবার প্যাসিফিক লাইফ ওপেন টুর্নামেন্টে উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা তার পেশাগত জীবনে প্রথমবারের মত লজ্জাজনকভাবে পরাজিত হন লিন্ডসে ডেভেনপোর্টের কাছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

এই রুশ তারকা র‌্যাঙ্কিংয়ের হিসেবে ইতোমধ্যেই বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়ার ডেভেনপোর্টের খুব কাছাকাছি চলে এসেছিলেন। ডেভেনপোর্ট ৬-০, ৬-০ সরাসরি সেটে পরাজিত করে শারাপোভাকে লজ্জার মধ্যে ফেলে দেন।

ডেভেনপোর্ট প্রথম সেট ১৯ মিনিটের মধ্যে জয় করে নেন এবং মোট অর্জিত ৭৫ পয়েন্টের মধ্যে ৫২ পয়েন্ট এসেছে প্রথম সেট থেকে।

শীর্ষ বাছাই ডেভেনপোর্ট এরপর কিম ক্লিজেস্টারের মুখোমুখি হবেন, যিনি চতুর্থ বাছাই ইলিনা দেমেনতিয়েভাকে ৬-৪, ৬-২ সেটে পরাজিত করেন।

শারাপোভা জানান, দমকা হাওয়া খেলার সময় বিপত্তি তৈরি করেছে কিন্তু সেটাকে পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ্য করা যায় না।

শারাপোভা বলেন, “কোনও কোনও সময় যখন আমি খেলার কোর্ট থেকে বের হই তখন আমার মনে হয় আমি কোনও বল মিস করতে পারিনা।”

ডেভেনপোর্ট বলেন, “এই জয় আমার জন্য অলৌকিক অনুভব এনে দিয়েছে , কারণ এই জয় একজন উঁচু মানের খেলোয়ারের বিপক্ষে পাওয়া।”