২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক ভারত টেস্ট সম্প্রচার নিয়ে ইএসপিএন-ষ্টার এবং প্রসার ভারতীর দ্বন্ধ

ইএসপিএন-স্টার স্পোর্টস চ্যানেলে দুঘন্টা পাক-ভারত ক্রিকেট সিরিজের হাইলাইট সম্প্রচারের ব্যাপারে শনিবার কড়া আপত্তির কথা জানিয়েছে ভারতীয় সরকারি সম্প্রচার মাধ্যম প্রসার ভারতী। পাশাপাশি হাইলাইট সম্প্রচার অচিরেই বন্ধ করা উচিৎ বলে মন্তব্য করেছে প্রসার ভারতী কর্তৃপক্ষ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রসার ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এস সারমা সাংবাদিকদের বলেন , ইএসপিএন-স্টার চ্যানেল কর্তৃপক্ষ পাক-ভারত সিরিজের হাইলাইট  নিয়ে আমাদের সাথে আলোচনায় বসেছিলেন, কিন্তু আমরা চলতি পাক ভারত সিরিজের কোনও বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি তাদের দেইনি।

তিনি আরও জানান,  পাক-ভারত সিরিজ সম্প্রচারের জন্য প্রসার ভারতী ভুমি সেটেলাইট সম্প্রচার সম্পর্কিত সত্ত্বাধিকার প্রাপ্ত। কেউ যদি তা লঙ্ঘন করে তাহলে কপিরাইট মামলার মাধ্যমে তাদের জব্দ করা হবে। 

প্রসার ভারতীর সাথে ইএসপিএন-স্টারের প্রাথমিক চুক্তি অনুযায়ী তারা উত্তেজনাপূর্ন পাক-ভারত সিরিজে প্রতিটি খেলার হাইলাইট এক ঘন্টা প্রচার করার দাবী জানিয়েছিল ইএসপিএন-স্টার। কিন্তু সরকারী সম্প্রচার মাধ্যম ইএসপিএন-স্টারের এ দাবী নাকচ করে  দিয়ে বলেছে তাদের সাথে এধরনের কোনও চুক্তি হয়নি।

ইতোমধ্যে প্রসার ভারতী প্রায় ১৬টি চ্যানেলের বিরুদ্ধে ‘ক্রিকেট বিষয়ক’ নিয়ম ভঙ্গের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।