২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ের ইনজুরির কবলে আন্দ্রে আগাসি

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান উইলসে প্যাসিফিক লাইফ ওপেন টুর্নামেন্টের কোয়াটার-ফাইনালে অস্ট্রেলিয়ান লেইটন হিউইটের মুখোমুখি হওয়ার আগেই পায়ের ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন আন্দ্রে আগাসি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বৃহস্পতিবার মার্কিন টেনিস তারকা আগাসি তার বাম পায়ে তীব্র ব্যথা অনুভব করেন এবং শুক্রবার সকালেও তার ব্যথার উপশম হয়নি।

আগাসি বলেন, “বাম পা ফুলে বেলুনের মত হয়ে গেছে এবং সাধারণ অবস্থার চেয়ে পায়ের আকৃতি দ্বিগুণ হয়ে গেছে। আমি হাঁটাচলা করতে পারছি না। আমার পক্ষে এখন কোনও কাজ করা অসম্ভব।”

হিউইট বলেন, “আমি খুব হতাশ, কারণ আগাসি খেলার আগেই ইনজুরির শিকার হলেন। আমরা একে অপরের বিরুদ্ধে বহু ভাল এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলেছি।”