২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাসিফিক লাইফ টেনিসের কোয়ার্টার-ফাইনালে ফেদেরার এবং হেনম্যান

গত বছর প্যাসিফিক কাপ টুর্নামেন্টের ফাইনালে যারা উঠেছিলেন তারা হলেন সুইস রজার ফেদেরার (চ্যাম্পিয়ান) এবং টিম হেনম্যান (রানার-আপ)। আর এবারও সেই সম্ভবনা দেখা যাচ্ছে যদি বৃহস্পতিবার ২.৭৭৯ মিলিয়ন ইউএস ডলারের প্যাসিফিক কাপের কোয়ার্টার ফাইনালে তারা জয় ছিনিয়ে আনতে পারেন। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই এবং বিশ্ব র‌্যাঙ্কিয়ে এক নম্বর ফেদেরার’র প্রতিপক্ষ ২৯তম বাছাই জার্মান নিকোলাস কেফার। অপরদিকে ষষ্ঠ বাছাই হেনম্যান মুখোমুখি হবেন ১৪তম বাছাই আরজেনটাইন গুলারমো কেনাসের।

ফেদেরার এবং কেফার এর আগে বিভিন্ন সময় ছয়বার মুখোমুখি হয়েছেন এবং শেষ দু’বার জয় পেয়েছিলেন সুইস তারকা ফেদেরার।

এই মৌসুমে ফেদেরার ২৩টি ম্যাচের মধ্যে কেবল একবার পরাজিত হন। শুধুমাত্র জানুয়ারি মাসের অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের সেমি-ফাইনালে পরাজিত হয়েছিলেন রুশ তারকা মারাত সাফিনের কাছে।

দু’বারের ইন্ডিয়ান ওয়েলস রানার-আপ হেনম্যান আরজেন্টাইন কেনাসের মুখোমুখি হয়েছিলেন মোট পাঁচবার এবং দ্রুতগামী আরজেনটাইন শেষ চারবারই জয় ছিনিয়ে নিয়েছিলেন।

শনিবার ফেদেরার-কেফার এবং হেনম্যান-কেনাসের মধ্যে থেকে যেকোন দু’জন মুখোমুখি হবেন সেমি-ফাইনালে।