২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ম্যাচ জয় করার সম্ভাবনা উভয় দলেরই রয়েছে ঃ ইউনুস

পাকিস্তানের সহ-অধিনায়ক ইউনুস খান বলেছেন, ইউসুফ ইউহানা এবং তার নিজের অপরাজিত জোড়া সেঞ্চুরির কারণে কলকাতার দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় করার সম্ভাবনা উভয় দলের জন্যই সমান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

দিন শেষে সফরকারীরা দু’উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে। ম্যাচের তৃতীয় দিনে ভারতের ৪০৭ রানের বিশাল পাহাড়কে তাড়া করতে হবে তাদের। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইউনুস বলেন, “আমাদের পরিকল্পনা হচ্ছে ক্রিজে টিকে থাকা এবং প্রতি ওভারে ৩ থেকে ৪ রান সংগ্রহ করা।

আমাদের রান করার ধরণ দেখে নিশ্চয়ই আপনারা ব্যাপারটা অনুধাবন করতে পারবেন।  আমাদের ৭৫% রানই এসেছে সিঙ্গেল থেকে।”

তিনি মন্তব্য করেন “আমরা আসলে ফিল্ডারদের লক্ষ্য করে বল গেপে ফেলেছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ আমরা তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারলে ১৫০ থেকে ২০০ রানের লিড নিয়ে ভারতকে চাপের মুখে রাখতে পারব।”

ইউনুস চার ঘন্টার বেশি সময় ধরে ঝড়ো ব্যাটিং করে ১৬৭ বলে ১৪টি চারের মাধ্যমে ১০৮ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন।  তার ক্যারিয়ারে এটা সপ্তম সেঞ্চুরি এবং ভারতের বিরুদ্ধে এটাই তার প্রথম সেঞ্চুরি।

তিনি আরও  বলেন,  মোহালি টেষ্ট ম্যাচটি আমার জন্য সুখকর ছিল না। আমার ব্যাট থেকে কোন রান আসেনি, বরং ক্যাচ মিস করেছি বেশ কয়েকটি।

২৭ বছর বয়সী ইউনুস বলেন, “দ্বিতীয় টেস্ট ম্যাচে আমি বেশ মনোবল নিয়ে  মাঠে নেমেছি  এবং  আমার নেচারাল স্ট্রোক খেলতে সমর্থ হয়েছি ”

পাকিস্তানের অধিনায়ক ইমজামাম উল হক দিনের শেষে ইউসুফ এবং ইউনুসের ১০১ রানের ব্যাটিং জুটির ভূয়সি প্রশংসা করেন।

তৃতীয় উইকেট জুটি ইউসুফ ও ইউহানা ভারতের বিপক্ষে রেকর্ড ২০৩ রানের জুটি গড়েন। এর আগে শোয়েব মোহাম্মদ ও জাভেদ মিয়াদাদ ১৯৮৭ সালে মাদ্রাজে ১৫৫ রানের জুটি গড়েছিলেন।

অধিনায়ক ইনজি পাকিস্তান রান ব্যাংকে রান জমা করার জন্য সতীর্থদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

ইনজামাম বলেন, “গত বছর মেলবর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ৩৫০ রানের মধ্যেই গুটিয়ে যাই, কিন্তু এক পর্যায়ে আমরা তিন উইকেটে ২৫০ রান করেছিলাম।”

“আমি খুশি,  তবে প্রাণ খুলে হাসতে পারছি না। আমি প্রাণ খুলে অবশ্যই হাসবো যদি আমরা ম্যাচ জয় করার  মতো স্কোর দাঁড় করাতে পারি। কিন্তু এ পিচে শেষ দু’দিন ব্যাটিং করা খুব সহজ হবেনা।”