২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের কিংবদন্তি পেলে আত্মজীবনী লিখবেন

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে আতœজীবনী লিখবেন। এ মর্মে তিনি একটি চুক্তিতে সাক্ষরও করেছেন। বৃহস্পতিবার তার বইয়ের প্রকাশক সাইমন এন্ড শুটার জানিয়েছেন যে, ২০০৬ বিশ্বকাপ ফুটবল আসরের আগেই তা পাঠকদের হাতে পৌঁছাবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

তবে কত অর্থের বিনিময়ে পেলে চুক্তিতে রাজি হয়েছেন প্রকাশক তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও প্রকাশকদের ওয়েবসাইটে এ চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। সাধারণত ৫০০,০০০ ডলারের কোনও চুক্তিকে তারা ’গুরুত্বপূর্ণ চুক্তি’ বলে অভিহিত করে থাকেন।

৬৪ বছর বয়সী পেলে ব্রাজিলের জার্সি গায়ে ১৯৫৮ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জয় করেন। ভক্তরা মনে করে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়ারদের মধ্যে পেলেই শ্রেষ্ঠ।

তিনি প্রথম আতœজীবনী প্রকাশ করেন ১৯৭৭ সালে এবং তাকে নিয়ে এ পর্যন্ত অসংখ্য বই লেখা হয়েছে।

সাইসন এন্ড শুটার প্রকাশনীর নিউইয়র্ক মুখপাত্র এডাম রথবার্গ জানিয়েছেন, তাদের লন্ডন অফিস পেলের নতুন বইটির স্বত্ব কিনে নিয়েছে। বইটির নাম রাখা হবে ’পেলে: দি অটোবায়োগ্রাফি’।