২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ভিত্তিক ক্রিকেটে জয় পেয়েছে ঢাকা মেট্রো ( ব্লু ) এবং খুলনা

বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে ঢাকা মেট্রো (ব্লু )এবং খুলনা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

গুলশান ইয়ুথ মাঠে ঢাকা মেট্রো (ব্লু) দল নয় উইকেটে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ৩৯.৫ ওভারে ১২৯ রানে অল আউট হয়ে যায়। ঢাকার আসিফ আহমেদ তিনটি উইকেট লাভ করেন।

জবাবে  ২৭.১ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। ইয়াশরিফুল ইসলাম অপরাজিত ৬৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

ধানমন্ডি ক্রিকেট মাঠে খুলনা তিন উইকেটে  ঢাকা মেট্রো (গ্রীন) কে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ঢাকা মেট্রো (গ্রীন) দল ৪২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। হাসানুজ্জামান রিপন ৬১ রান করেন। খুলনার ফরহাদ ১৮ রানের বিনিময়ে চারটি উইকেট লাভ করেন।

জবাবে খুলনা ৪৯ ওভারে সাত উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বোলিংয়ে চার উইকেট নেয়ার পর ফরহাদ ৫৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার লাভ করেন। গ্রীন দলের ফয়সাল কবির দুই উইকেট নেন।