পুশকিনের মৃত্যুতে বিএসজেএ, বিসিবির শোক
বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ন সম্পাদক জাহিদুর রহমান পুশকিনের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার গভীর শোক জ্ঞাপন করেছে।
পুশকিন বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।
বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মামুন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আতœার মাগফেরাত কামনা করেন।
বিসিবি সভাপতি আলী আসগর লবী তার শোক বার্তায় বলেন,“ তার (পুশকিন) মৃত্যুতে আমরা একজন সত্যিকারের নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠককে হারালাম।”
